প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সফর, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারের ডাইনিং ডিলাইট, রাজমহল ও পাকশীকে ২ লাখ টাকা জরিমানা

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের ডাইনিং ডিলাইট, রাজমহল ও পাকশীকে ২ লাখ টাকা জরিমানা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯ এর সিপিসি-২ এর যৌথ অভিযানে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Manual5 Ad Code

বুধবার বেলা দেড়টা থেকে পৌণে ৩টা পর্যন্ত মৌলভীবাজারের কুলাউড়া উত্তরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরন ও বিক্রয় করার দায়ে ডাইনিং ডিলাইটের মালিক আকরামুলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, হোটেল রাজমহলের মালিক নাইম আহম্মেদকে ৫০ হাজার টাকা এবং পাকশী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযান ও জরিমানার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code