প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রবাসী তরুণীর সাথে পঙ্খীর প্রেমলীলা

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
প্রবাসী তরুণীর সাথে পঙ্খীর প্রেমলীলা

Manual1 Ad Code

মোবাইলে অশ্লীল ছবি ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে টাকা আদায়
স্টাফ রিপোর্টার:
সিলেটের মৌলভীবাজারের এক সৌদি প্রবাসী তরুণীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় পঙ্খী আলী (৪৩) নামের এক যুবকের। কয়েকদিন পার হতে না হতেই প্রেমিক পঙ্খী বদলাতে শুরু করেন। তরুণীর সাথে শুরু করেন প্রতারণা। কোন কিছু না বুঝেই পঙ্খীর প্রতারণার জালে পা বাড়ান প্রবাসী তরুণী। অপরদিকে তরুণীর সাথে ভিডিও কলে কথার বলার সময় মোবাইল ফোনে স্ক্রীনশটের মাধ্যমে ছবি ধারণ করে রাখে পঙ্খী।

এদিকে পঙ্খী আলীর প্রতারণার খপ্পরে পড়ে ভুক্তভোগী ওই তরুণী তার দাবিকৃত ৫ লাখ টাকার মধ্যে কয়েক দফায় ২ লাখ ২১ হাজার টাকা পাঠান। পরে পঙ্খীর প্রতারণা বিষয়টি তরুণী বুঝতে পেরে তাকে টাকা দেয়া বন্ধ করে দেয়ার পর সে ওই তরুণীর আত্মীয়দের মোবাইল ফোনে অশ্লীল ছবি পাঠায়। এ ঘটনায় কোন উপায় না পেয়ে প্রবাসী তরুণীর মা মৌলভীবাজার সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

বুধবার (১১ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব কমলগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের বটতলা ওয়ার্ডস্থ পাহাড়ী চা ঘরের সামন থেকে পঙ্খি আলী (৪৩) গ্রেফতার করে। সে কমলগঞ্জ থানার বটেরতল গ্রামের মদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তাকে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, সৌদি প্রবাসী তরুণীর সাথে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে পঙ্খি আলীর। প্রায় সময় তারা দুজনিই ভিডিও কলে কথা বলতেন। ভিডিও কলে কথা বলার সময় নানা প্রলোভন দিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে ভিকটিমের ছবি স্ক্রীনশটের মাধ্যমে তুলে রাখে পঙ্খি । কিছুদিন পরে ওই তরুণীকে জানায় তার মোবাইলে ভিকটিমের অশ্লীল ছবি রয়েছে।

সেই ছবির ভয় দেখিয়ে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে; না দিলে ভিকটিমের অশ্লীল ছবি ভাইরাল করে দিবে। ভয়ে ওই তরুণী সৌদি আরব হতে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল যা বাংলা টাকায় ৬ হাজার ৬শত টাকা পাঠান। পরে মান সম্মানের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে পঙ্খিকে ২ লাখ ২১ হাজার টাকা পাঠিয়েছেন ওই তরুণী। পুনরায় টাকা চাঁদা দাবী করে এবং টাকা না দিলে ভিকটিমের অশ্রীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। তরুণী তাকে টাকা না দেয়ায় ২০২৫ সালের ১৪ নভেম্বর অশ্লীল ছবি তরুণীর স্বজনদের সামাজিক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দেয়।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code