সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থকেে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করছেে পুলশি। নিহতরা সর্ম্পকে স্বামী-স্ত্রী ও তাদের বাসার কিশোরী গৃহকর্মী। নিহত দম্পতির বাড়ি বিয়ানীবাজারের আকাখাজনা গ্রামে।
বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগররে মিতালী ১১১ নম্বর বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।
সকাল ১০টা র্পযন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
Manual7 Ad Code
পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন- রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা এম এ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহর্কমী নগরীর জল্লারপাড় এলাকার তাহমিনা (১৫)।
ঘটনাস্থল র্পযবক্ষন করে পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহর্কমীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন।
প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Manual5 Ad Code
এ ব্যাপারে পুলিশ কমিশার সারোয়ার মোর্শেদ শামীম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পারি, বাড়িতে দরজা বন্ধ এবং নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। দরজা খুলে তারা আমাদেরকে জানায়। ক্রাইমসিন দোতলা পর্যবেক্ষণ করছে। পিবিআই ও সিআইডি ক্রাইমসিন নিয়ে যারা কাজ করেন তারাও চলে এসেছে। একটা স্পেশাল টিম গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য।’
Manual6 Ad Code
তিনি বলেন, ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে চিৎকার চেচামেচি শুনেছেন। সে হিসেবে সকালে ঘটেছে। আমরা আরও তদন্ত করে জানাব।’