প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে ফেরার পথে দুই পুকুরে ফেলে দুই সন্তানকে হত্যা

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
সিলেট থেকে ফেরার পথে দুই পুকুরে ফেলে দুই সন্তানকে হত্যা

Manual3 Ad Code

 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সন্তানদের ভরসার স্থল হলো বাবার কোল; কিন্তু সেই বাবাই যখন নিষ্ঠুরতার চরম সীমা পার করে- তখন মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। সুনামগঞ্জের দিরাইয়ে কোল থেকে ঘুমন্ত অবস্থায় আদরের দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন পাষণ্ড বাবা।

সিলেট থেকে ফেরার পথে দুই সন্তান ৬ বছরের ছেলে মুহাদ্দিস ও সাড়ে ৩ বছরের মেয়ে তুলনাকে ঘুমন্ত অবস্থায় পৃথক দুই পুকুরে ফেলে হত্যা করেছেন। এ অভিযোগে ঘাতক বাবা কামরুল হাসানকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে বিষয়টি স্বীকারও করেছেন।

Manual2 Ad Code

কামরুল হাসান চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে দুই সন্তানকে নিয়ে সিলেট যান ঘাতক কামরুল। সিলেটে দুই দিন থাকার পর রোববার সিলেট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর সোমবার রাতে তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে সঙ্গে থাকা সন্তানদের খুঁজে পাচ্ছেন না বলে ফেসবুকে লাইভ করেন।

Manual7 Ad Code

এরপর বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বুধবার স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল হাসান দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

Manual8 Ad Code

ওসি আমিনুল ইসলাম জানান, ঘাতক পিতা কামরুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে দিরাই থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, সিলেটে দুই দিন থেকে রোববার বাড়ি ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাওয়া বাজার পার হয়ে ডাবর নেমে পড়েন কামরুল। এ সময় ডাবরের পাশে বড়কাপন এলাকায় ঘুমে অচেতন সাড়ে তিন বছরের কন্যাশিশু তুলনাকে পানিতে ফেলে দেন। এরপর দিরাই রাস্তার পাশে মেডিকেল কলেজের সামনে পানিতে ফেলে দেন ৬ বছরের ছেলে মুহাদ্দিসকে। তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয় বলে জানিয়েছেন ঘাতক পিতা।

Manual2 Ad Code

ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার সুনামগঞ্জ সদর লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওড় হাইওয়ে রাস্তার পাশ থেকে ছেলে মুহাদ্দিসের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এর আগের দিন মঙ্গলবার বড়কাপন এলাকা থেকে শিশু তুলনার লাশ উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code