নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের নাম পরিচয় জানা যায় নি। সোমবার (৩১ আগস্ট) বিকেলে কুচাই এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে বলে জানায় পুলিশ।
Manual7 Ad Code
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, কুচাইয়ে অজ্ঞাত একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ধারনা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে।