প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে বসতঘর থেকে যুবকের ম র দেহ উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
সিলেটে বসতঘর থেকে যুবকের ম র দেহ উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জমির আলী (৪০) ওই গ্রামের করম আলীর ছেলে। পুলিশের ধারণা জমির আলী ছোরা দিয়ে গলাকেটে আত্মহত্যা করতে পারেন।

Manual7 Ad Code

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে নিজ বসতঘর থেকে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দাবি করছেন জমির আলী মানসিক বিকারগ্রস্থ ছিল। ধারণা করা হচ্ছে ছোরা দিয়ে গলা কেটে জমির আলী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code