নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯ ও র্যাব-১) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে একজনকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Manual6 Ad Code
গ্রেফতারকৃত ব্যক্তি আমির হোসেন (৪৫)। তিনি সুনামগঞ্জের সদর থানার সাফেলা এলাকার বাসিন্দা।
Manual7 Ad Code
র্যাব জানায়, ১৫ আগস্ট (শনিবার) ঢাকার উত্তরখান এলাকায় মোক্তার আলী (৫৩) এক ব্যক্তি খুন হন। পূর্ব বিরোধের জের ধরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত ব্যক্তিকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোক্তারের স্ত্রী ডিএমপি ঢাকার উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে ডিএমপি উত্তরখান থানার মামলা নং-১২, তারিখ- ১৫ আগস্ট ২০২৬ খ্রিঃ; ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে এজাহারনামীয় ১০নং পলাতক আসামি আমিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।