প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে বসত ঘরে ঝুলছিল আল-আমিনের ম র দে হ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
সিলেটে বসত ঘরে ঝুলছিল আল-আমিনের ম র দে হ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম আল-আমিন (৩০)। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পেয়ে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এসময় মরদেহের শরীরে বুকের উপরে ব্লেডের কাটার মতো কয়েকটি কাটা দাগ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব। তিনি বলেন, ‘প্রেম করে আল-আমিন বিয়ে করেন। মাসখানেক আগে সন্তানসহ তার স্ত্রী ঢাকায় চলে যায়। এরপর শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানা পুলিশ আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code