প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ফুলকলির সামনে থেকে গ্রে প্তা র, কেউ এই দু র্ধ র্ষ কাউছার?

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ণ
সিলেটে ফুলকলির সামনে থেকে গ্রে প্তা র, কেউ এই দু র্ধ র্ষ কাউছার?

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মামলা আছে অন্তত ২০টি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অবলিলায়। চালিয়ে যাচ্ছিলেন নিজের কুকর্ম। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে র‌্যাবের কাছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালাবাদ থানার পাঠানটুলাস্থ ফুলকলি শো’রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

Manual4 Ad Code

দুর্ধর্ষ এই আসামির নাম মো. কাউছার মিয়া (৩৮)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁওয়ের মৃত আব্দুস ছোবহানের ছেলে।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায়, চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ অন্তত ২০টি অভিযোগ রয়েছে। এরমধ্যে মাদক মামলায় তিন বছরের সাজা নিয়ে তিনি পলাতক ছিলেন।

Manual4 Ad Code

তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code