প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মাজারে হামলা ঘটনায় গ্রেফতার ২৩

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
মাজারে হামলা ঘটনায় গ্রেফতার ২৩

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
গত ৪ আগস্টের পর সারাদেশের ৪০টি মাজারে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই আইনি ব্যবস্থা নিয়ে এ পর্যন্ত ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

Manual5 Ad Code

প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৭টি মাজারে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় চার বার।

অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বপ্রণোদিত হয়ে ১৫টি মামলা এবং ২৯টি সাধারণ ডায়েরি হয়েছে। ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলায় দেওয়া হয়েছে চার্জশিট। ১৩টি মামলা ও ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে।

Manual8 Ad Code

প্রেস উইংয়ে বিবৃতিতে জানানো হয়, যেকোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code