প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সড়কে প্রাণ গেলো বিয়ানীবাজারের আবিরের

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ণ
সড়কে প্রাণ গেলো বিয়ানীবাজারের আবিরের

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

নিহত আবির আহমেদ সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code