প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলায় নদনদীর পানিও অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানির সমতল মান কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা।

Manual7 Ad Code

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি প্রাক-বর্ষাকালের ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি।

 

 

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, ‘এই প্রাক-বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদনদীর পানি বৃদ্ধি পায়। এই পানি মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে বাড়ে। কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। এই হারে পানি বাড়লেও বন্যার কোনো শঙ্কা নেই। বরং কয়েকদিন পর পানি কমতেও শুরু করতে পারে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code