প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুবাগ ইউপির মেওয়া এলাকায় এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি চারখাইয়ের আদিনাবাদ গ্রামের বিল্লাল আহমদের ছেলে নাহিদ আহমদ প্রকাশ নাইম (২৮)।

থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) গোপেশ চন্দ্র দাশ এর নেতৃত্বে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) রুজু পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code