প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিজয়ী হলে জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে: বিয়ানীবাজার প্রেসক্লাবে জাহিদুর

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
বিজয়ী হলে জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে: বিয়ানীবাজার প্রেসক্লাবে জাহিদুর

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, বিজয়ী হলে জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সুষ্টু রাজনীতিতে তাদের আমন্ত্রণ জানিয়ে একটি বাসযোগ্য দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করার দিব। বর্তমান প্রজন্ম ক্রমেই রাজনীতি বিমুখ হচ্ছে। তাদের সঠিক পরিবেশ দিতে পারলে দেশ গড়ায় তারা মনোযোগী হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বিয়ানীবাজার-গোলাপগেঞ্জর প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ, রাস্তাঘাটের পরিকল্পনাযুক্ত সংস্কার, বিশ্বের সাথে তাল মেলানো শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি, স্বাস্থ্যক্ষেত্রে সকল সংকট দূর করার পাশপাশি মনিটরিং সেল গঠন, দূর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিকতা উন্নয়নে জোর দেয়া হবে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদমো: জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও সমাজচিন্তক আতাউর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান, এম এ ওমর, সদস্য সাদিক হোসেন এপলু প্রমুখ।

Manual6 Ad Code

 

ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান আরো বলেন, লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে নির্বাচন করছি। আমাদের লক্ষ্য স্থানীয় জনগণকে সেবার মাধ্যমে ক্ষমতায় আনা।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশনায় তিনি এই নির্বাচন করছেন। বিজয়ী হলে স্থানীয় বেকারত্ব কমাতে মিল-কারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে পরিকল্পনা নিয়েছি। আমি নতুন প্রার্থী হলেও এলাকার মানুষ আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং আমি বাকি জীবন এ অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই বলেও মন্তব্য করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ট্রাক প্রতীক শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতীক। একটি ভোটই অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে।

এ সময় তিনি ভোটারদেরকে ১২ ফেব্রুয়ারি তার প্রতীকে ভোট দিতে আহবান জানান।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code