প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসনের যৌথ টিম

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসনের যৌথ টিম

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু হয়। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো অগ্রাধিকার দিয়ে এ পরিদর্শন কার্যক্রম চলমান।

এ সময় ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক, প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন দলে ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক ও বিজিবি-৫২’র সদস্যরা।

Manual3 Ad Code

এ সময় যৌথ টিম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মুজমদার বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্টু ভোট আয়োজনে কোন ছাড় নয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code