প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual6 Ad Code

আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের বহর নিয়ে সেজেগুজে কনের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন বর। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় গন্তব্যে চলে এসেছিলেন। আর মিনিট পাঁচেক এগোলেই কনের বাড়ি। তখনই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন বর।

Manual1 Ad Code

সঙ্গে সঙ্গে বরকে বহনকারী সাজানো গাড়িটি গতিপথ পালটে ছুটতে থাকে হাসপাতালের পথে। সঙ্গে থাকা বরযাত্রীদের অন্য গাড়িগুলো রাস্তায় থমকে যায়। ততক্ষণে হাসপাতালে বরকে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেই খবর কনে ও বরের বাড়িতে এলে নিমেষেই বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া বরের নাম মুন্না রাজগড় (২৭)। তিনি জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা। তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন।

বর ও কনের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মুন্না বরযাত্রী নিয়ে আসছিলেন। পথে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে মুন্নাকে বহনকারী গাড়িটি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমন খবর শোনার পর বরযাত্রীদের বহনকারী বাকি গাড়িগুলো ঘুরে ফিরে যায়।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code