প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৪

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৪

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ মোল্যা নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১১ এপ্রিল) বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হন।

Manual8 Ad Code

আফতাব মোল্যা পক্ষের আহতরা হলেন করিম মুন্সি (৪৯), ফরিদ মোল্লা (৫৭), হুসাইন শেখ (১৮), আশরাফ মোল্লা (৫০), বশির মুন্সি (৪৫), করিম মুন্সী (৩৭), জালাল মুন্সিসহ (৪৭) আরো অনেকে।

Manual2 Ad Code

মিলন মোল্যা পক্ষের আহতরা হলেন তৌহিদ মোল্লা (৫০), আলমিস শেখ (৩৫) নীরব মোল্লা (১২), হাসিব মোল্লা (১৫), কিবরিয়া শেখ (২৮), ওসমান মোল্লা (১৫), কামাল কাজী (৪০), তরিক শেখ (২৪), জাকারিয়া শেখ (২৫), দিদার শেখসহ (১৮) অনেকে।

Manual4 Ad Code

আহতদের মধ্যে ফরিদ মোল্লা ও বশির মুন্সির অবস্থা আশংকাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্য পক্ষের লোকরা মারধর করে।

Manual7 Ad Code

এর জেরে ধরে আজ সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে।

পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইতঃপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code