প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আদালতে সাবেক ওসির আত্মসমর্পন : ডিম-আম ছুড়লেন বিএনপি নেতারা

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ণ
আদালতে সাবেক ওসির আত্মসমর্পন : ডিম-আম ছুড়লেন বিএনপি নেতারা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৫ জুন) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের করা মামলায় এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তৎকালীন ওসি হাসান আল মামুন নিজেই ফখরুল আলমকে বেদম মারধর করেন।

Manual1 Ad Code

লাঠির আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় তিনি ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন।

মহানগর দায়েরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, সাবেক ওসি হাসান আল মামুন মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে তিনি রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

Manual3 Ad Code

আদালতে তিনি জামিনের আবেদন জানালেও বিচারক তা না মঞ্জুর করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Manual2 Ad Code

এদিকে ওসি হাসান আল মামুনের আত্মসমপর্ণের খবরে বিএনপির নেতাকর্মীরা আদালতে চত্বরে হাজির হন। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম, আম নিক্ষেপ করে বিচার দাবি করেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় আদালত চত্বরে প্রচুর সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code