শ্বশুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসী ছেলের স্ত্রী : যাবজ্জীবন দন্ড
শ্বশুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসী ছেলের স্ত্রী : যাবজ্জীবন দন্ড
editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মো. গণি খানকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। সাজাপ্রাপ্ত গণি খান নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে ২০১৯ সালের ২০ এপ্রিল শ্বশুরের ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর বোন জামাই।
Manual3 Ad Code
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকলে তার ঘরে প্রবেশ করেন গণি খান। তখন ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হয়। পরে ওই গৃহবধূ ঘটনার বর্ণনা দেন।
Manual5 Ad Code
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি প্রমাণিত হলে বিচারক এই রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়, সমাজে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।