প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ণ
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। এ ছাড়া একজন চিকিৎসক ও একজন পাইলট রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে রয়েছেন। এদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে রয়েছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশুর বয়স ১২ বছরের নিচে রয়েছে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual4 Ad Code

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

Manual8 Ad Code

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code