প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual6 Ad Code

আইএসপিআর’র সবশেষ আপডেট: বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত; কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই; বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; সিএমএইচে (ঢাকা) আহত ২৮, নিহত ১৬; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, নিহত নেই; ইউনাইটেড হাসপাতালে (ঢাকা) আহত ২, নিহত ১; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩, নিহত নেই। মোট আহত ১৬৫, নিহত ৩১ জন।

Manual8 Ad Code

গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code