প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ণ
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ভোটের জন্য ‘ইলেকশন অ্যাপ’ দ্রুত উদ্বোধন করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি যেন দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে বলেছেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

Manual6 Ad Code

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

Manual6 Ad Code

অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানান। তার কথা শোনার পর প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code