প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ণ
ভোলায় ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভোলায় জমি ও রাজনৈতিক সংক্রান্ত কারণে আততায়ী হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামে এক খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং সদর উপজেলার একটি মসজিদের খতিব ছিলেন। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সময় তার স্ত্রী এবং একমাত্র সন্তান তজুমদ্দিন ও লক্ষ্মীপুরে ছিলেন।

Manual2 Ad Code

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code