প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

Manual6 Ad Code

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদরের নয়মাইল এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকচালকসহ একই পরিবারের ছয়জন।

Manual1 Ad Code

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদরের নয়মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সাহার আলী (৫০), তিনি সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

আহতরা হলেন- নিহতের বড় ভাই আশরাফুল হক (৫৫), জামাত আলীর স্ত্রী বেবী খাতুন (৫০), সাহার আলীর স্ত্রী সিফালী খাতুন (৪০), জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীনা আক্তার (৪৫), রুহুল আমিনের স্ত্রী জুরিমা খাতুন (২৭) এবং ইজিবাইকচালক শুকুর আলী (৬৫)। ইজিবাইকচালক ছাড়া বাকি সবাই একই পরিবারের সদস্য।

আহতদের একজন জানান, আমাদের একজন স্বজন মারা গেছেন। বিকেলে একই পরিবারের সাতজন সদস্য ইজিবাইকযোগে ঝিনাইদহ জেলার সদর উপজেলার নাথকুন্ড গ্রামে মরদেহ দেখতে যাচ্ছিলাম। নয়মাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। আমরা সবাই রাস্তায় ছিটকে পড়ে যাই। ঘটনাস্থলেই সাহার আলী মারা যান। আল্লাহর রহমতে আমরা বাকিরা প্রাণে বেঁচে গেছি।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

Manual7 Ad Code

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জেনেছি। আহত হয়েছেন কয়েকজন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code