চাঁদপুরে জীবিত নবজাতককে দাফন করার জন্য রেখে পালিয়ে যায় স্বজনরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর কবরস্থানে দাফনের সময় আজান শুনে নড়েচড়ে ওঠে। পরে নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
Manual4 Ad Code
স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও নিকটবর্তী হোটেলের ফুটেজ পরীক্ষা করলে নবজাতককে ফেলে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। সচেতন মহল বলছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
Manual2 Ad Code
পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক একটি কার্টনে করে শিশুকে দিয়ে যায়। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে দাফন করার পূর্বে আজান দিলে শিশুটি নড়েচড়ে উঠে। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। দ্রুত তাকে এনআইসিইউতে ভর্তি করা হয়।
Manual6 Ad Code
ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু বলেন, গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু তরি। বর্তমানে এ নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন নিয়েছেন।
Manual6 Ad Code
হাসপাতালের সিনিয়র মেডিকেল কর্মকর্তা (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।