প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি:

Manual4 Ad Code

সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই এক ভিন্নধর্মী আয়োজন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

Manual5 Ad Code

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী এই ‘জেন্ডার রোল শিফটিং গেইম’ প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বাবর আলী পাখিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।

প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এ সময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের স্ত্রীরা বাড়ির সব কাজ করতে গিয়ে অনেক কষ্ট করে; কিন্তু সত্যি বলতে তারা আমাদের কাছ থেকে যোগ্য সম্মান পায় না। আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, বাড়ির সব কাজই আসলে অনেক কষ্টকর। এখন থেকে আমরা স্ত্রীদের সব কাজের সহযোগিতা করব।

এ বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন, এই গেমের মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভেঙে নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, তাই পুরুষদের মশলা বাটা (পেঁয়াজ এবং শুকনা মরিচ) প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code