প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৭ বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত, মামলার তদন্তে পিবিআই

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ণ
১৭ বিয়ে করা সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত, মামলার তদন্তে পিবিআই

Manual7 Ad Code

বরিশাল অফিস:
১৭ বিয়ে কাণ্ডে এবার চাকরি থেকে বরখাস্ত হলেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেন। পাশাপাশি পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন।

তাছাড়া একই দিনে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্ব-প্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণা করে আসছিলেন এ বন কর্মকর্তা।

Manual1 Ad Code

তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন ১৭টি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন বলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

নালিশি মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু জানান, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ও আসামি মো. কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। আসামি প্রতিটি বিয়ের ঘটনায় মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ এর ৬ ধারার বিধান লঙ্ঘন করে অধ্যাদেশ ৬ (৫) এর (খ) ধারার অপরাধ সংঘটিত করেছেন। এছাড়া প্রথম বিবাহের পর তা গোপন রেখে এক এক করে ১৭টি বিয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি এবং আমাদের সমাজ ব্যাবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ সংগঠিত করেছেন।

Manual7 Ad Code

আদালতের বেঞ্চ সহকারী মো. রাজিব মজুমদার জানান, আদালত অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবুল দায়ের করা মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগে ও তার বিচারের দাবিতে ‘ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের’ ব্যানারে গত বৃহস্পতিবার বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকার বাসিন্দা নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবী করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া স্ত্রীরা দাবি করেন, সর্বশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন বন কর্মকর্তা মো. কবিরবিয়ের দ্বিতীয় দিনেই স্ত্রী বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বন কর্মকর্তা কবির হোসেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code