‘খেতে যাওয়ার’ জন্য ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: অবস্থান পরিষ্কার করেছে পুলিশ
‘খেতে যাওয়ার’ জন্য ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: অবস্থান পরিষ্কার করেছে পুলিশ
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ পুলিশের। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্যও দেওয়া হয়েছে।
Manual8 Ad Code
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বণ্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সবাই একইসঙ্গে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি। সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।
Manual5 Ad Code
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, পরিদর্শক (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
যাদের ক্লোজ করা হয়েছে তারা হলেন—জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।