এক মোটরসাইকেলে ৩ বন্ধু, দুর্ঘটনার কবলে প্রাণ গেল দুজনের
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, দুর্ঘটনার কবলে প্রাণ গেল দুজনের
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের লেংটার মাজার এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুইজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
Manual8 Ad Code
আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
Manual8 Ad Code
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেলে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি পূর্বাচলের লেংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। তাতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Manual5 Ad Code
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তারা তিনজন ঢাকা থেকে মোটরসাইকেলে পূর্বাচলে বেড়াতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এ দুর্ঘটনার সূত্রপাত। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।