প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাচারের উদ্দেশ্যে ৮ নারী-শিশু বন্দি টেকনাফের পাহাড়ে, অভিযানে উদ্ধার

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ণ
পাচারের উদ্দেশ্যে ৮ নারী-শিশু বন্দি টেকনাফের পাহাড়ে, অভিযানে উদ্ধার

Manual5 Ad Code

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা :
কক্সবাজার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযানে নামে। অভিযানে টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এদিকে অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান থাকবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code