হাসপাতালের বেডে নূরুল মজিদের হাতকড়া পরানো ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
হাসপাতালের বেডে নূরুল মজিদের হাতকড়া পরানো ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
যশোর প্রতিনিধি:
Manual4 Ad Code
মুমূর্ষু অবস্থায় হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে থাকা সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
Manual7 Ad Code
বুধবার (১ অক্টোবর) দুপুরে কেশবপুর ত্রিপল্লী সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
Manual2 Ad Code
নাসিমুল গণি বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে৷ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতকড়া পরহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বের হবে।
খাগড়াছড়িতে গুইমারায় আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পাননি। খাগড়াছড়ির ঘটনা পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে মন্তব্য করে নাসিমুল গণি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। পূজা আনন্দের সঙ্গে উদযাপন করছে হিন্দু সম্প্রদায়। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বেতন দিয়ে রেখেছি। সেই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে।
এর আগে বুধবার সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রীতি মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।