প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসব সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হলেও সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ।

মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান ও নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা।

Manual4 Ad Code

দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম বলেন, বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে হাইকোর্টে যাব।

Manual1 Ad Code

দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক বলেন, ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি।

Manual3 Ad Code

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘণ করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল তাই তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন।

শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ ও এমএ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code