প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত ৩০

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত ৩০

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাইকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

নিহত হেলপারের নাম নাঈম শেখ। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

Manual7 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত ৩০ জনের নাম আমার পেয়েছি। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code