মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাষ্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)।
Manual8 Ad Code
এই মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Manual1 Ad Code
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ কাছে খবর আসে আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় আব্দুল কাদের এর বাড়ির সামনে স্লোগান দিয়ে আশপাশের এলাকায় মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ২০টি কাঠের লাঠি, দুটি দেশীয় তৈরি লোহার দা এবং আট পিস লোহার টুকরো।
মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, এসআই আবুল বাশারের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।