প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হাওরের প্রকল্প স্থগিত করলো একনেক

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
হাওরের প্রকল্প স্থগিত করলো একনেক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়।

Manual4 Ad Code

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

Manual1 Ad Code

প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code