প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৬০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৬০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাংনী সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ অক্টোবর) সকালে তাদের গ্রহণের মাধ্যমে মেহেরপুরের গাংনী থানায় সোপর্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual5 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী ও কাজিপুর বিওপি সীমান্ত এলাকায় প্রায় ১০০ গজ ভেতরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক ৬০ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

আরও জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে বিএসএফ তাদের আটক করে এবং আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাদের ফেরত পাঠানো হয়।

Manual5 Ad Code

গাংনী থানার ওসি বনি ইসরায়েল বলেন, ভারত থেকে হস্তান্তর হওয়া ব্যক্তিদের আইনিপ্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code