প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাইকিং করে ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৫:৪১ অপরাহ্ণ
মাইকিং করে ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:

Manual1 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে এক ভাই এলাকাজুড়ে মাইকিং করে নিজের ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। এমন অদ্ভুত ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Manual5 Ad Code

 

স্থানীয়রা জানান, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামজুড়ে ঘোষণা দেন, আগামীকাল জুমার নামাজের পর তিনি তার ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন।

কদ্দুস মিয়া জানান, নিজেদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ছোট ভাইয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি হবেন।

 

Manual2 Ad Code

তার এমন ঘোষণা গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের মতে, জমি নিয়ে দুই ভাইয়ের এই বিরোধ অনেক দিন ধরেই চলছে। তবে এমনভাবে মাইকে মারামারির ঘোষণা দেওয়ায় গ্রামবাসী হতবাক হয়ে গেছেন।

 

বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশের নজরে এলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code