প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধ্যরাতে মৃদুস্বরে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ণ
মধ্যরাতে মৃদুস্বরে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহে মধ্যরাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) দিনগত মধ্যরাতে মিছিলটি বের হয়। মিছিলে ৬-৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

জানা যায়, মিছিলটি মাত্র ৫৪ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শৈলকূপা উপজেলার ভাটই বাজারে পার্শ্ববর্তী কোনো একটি গ্রামীণ সড়কে দ্রুততম সময়ের মধ্যে মিছিল বের করে। মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

Manual6 Ad Code

এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন।

Manual4 Ad Code

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code