প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারতীয় পুলিশের হাতে চাঁপাইনবাবগঞ্জের দুই বাংলাদেশিক আটক

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ণ
ভারতীয় পুলিশের হাতে চাঁপাইনবাবগঞ্জের দুই বাংলাদেশিক আটক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে গরু চোর সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। সঙ্গে থাকা অন্য দুইজন মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু—তাদের মধ্যে একজন ভারতের ভেতরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অপরজন ধাওয়ার সময় বাংলাদেশে ফিরে এসেছেন।

Manual1 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় পুলিশ দুজনকে আটক করেছে। অপর দিকে একজন ভারতের ভেতরে অবস্থান করছেন এবং আরেকজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।

Manual4 Ad Code

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। এ সময় সাতটি গরুসহ বিএসএফ তাঁদের ধাওয়া করে এবং গরুগুলো জব্দ করে নিয়ে যায়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code