বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, জড়িত একজন শনাক্ত
বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, জড়িত একজন শনাক্ত
editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র।
এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শনিবার (১০ জানুয়ারি) রাতে একটি মামলা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক ধারণা, ফাঁকা বাসায় লুটপাট করতে গিয়েছিল দুর্বৃত্তরা। মেয়েটি বাধা দিলে ধস্তাধস্তি হয়।
Manual7 Ad Code
একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।
Manual5 Ad Code
পুলিশের খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার কায়েস ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Manual5 Ad Code
গতকাল শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
Manual3 Ad Code
খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার (১৭) বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ চালান। দুই দিন আগে তার মা-বাবা ও ভাই হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিল। বিকেলে ফাতেমার বোন জিমে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় বাসায় কেউ ছিল না।