প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে ৩৬৪ জন পর্যবেক্ষক পাঠানোর নিশ্চয়তা ২৩ দেশ ও সংস্থার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ণ
নির্বাচনে ৩৬৪ জন পর্যবেক্ষক পাঠানোর নিশ্চয়তা ২৩ দেশ ও সংস্থার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এবার সর্বাধিকসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় গত ডিসেম্বর মাসে ৩০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ সাতটি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানায়। এর মধ্যে রোববার পর্যন্ত ২৩টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থা ঢাকাকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসব দেশ ও সংস্থার অন্তত ৩৬৪ জন প্রতিনিধি পর্যবেক্ষণ কার্যক্রমে যুক্ত হবেন।
আমন্ত্রিত সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সর্বাধিকসংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে। ইইউর ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনে মোট সদস্যসংখ্যা প্রায় ২০০।

ঢাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস জানান, পূর্ণ সক্ষমতায় মিশনে ইইউভুক্ত ২৭ দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকেরা থাকছেন। প্রতিনিধি দলে ইউরোপীয় পার্লামেন্টের আট সদস্যের একটি দলও যুক্ত হবে।

Manual1 Ad Code

ইসি সূত্র জানায়, দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে ব্যাংককভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রেল), তাদের ২৮ জন প্রতিনিধি আসছেন। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পাঠাচ্ছে ১৯ জন প্রতিনিধি। কমনওয়েলথের ১৩ পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

Manual1 Ad Code

দেশভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে তুরস্ক ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে, যার মধ্যে ছয়জন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া চীন, জাপান, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৯ দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষণে অংশ নেবেন। ভারতসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

Manual6 Ad Code

ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস জানিয়েছেন, নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রায় দুই মাস পর চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code