স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে থানা পুলিশ।
Manual5 Ad Code
মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, সাহরির সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে পড়ে। হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে গেলে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
ঘটনার সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়, যা পরিকল্পিত হামলা বলে তাদের ধারণা। নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম বলেন, ‘তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।
Manual6 Ad Code
স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
Manual6 Ad Code
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Manual1 Ad Code
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।’