প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের এই অধিবেশন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি। কাল সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ, কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।’

Manual4 Ad Code

তিনি জানান, আগামীকাল সংসদ নেতা, প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখবেন। আমাদের জানামতে, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার আজ পর্যন্ত চূড়ান্ত হয়নি। সে জন্য কে সভাপতিত্ব করবেন, বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তারপর সংসদের বিধি মোতাবেক রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।

Manual5 Ad Code

এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত; তারপর শোক প্রস্তাব; শোক প্রস্তাবের ওপর আলোচনা; আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে অধিবেশন মুলতবি হবে, জানান সালাহউদ্দিন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়।

Manual2 Ad Code

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code