স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Manual4 Ad Code
নিহত রিয়া মনি ওই গ্রামের তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। রিয়ার বাবা-মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন।
Manual5 Ad Code
স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার সময় রাস্তার ওপর ওই কিশোরীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
Manual8 Ad Code
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
তবে স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে রিয়াকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। সে নিজেও মাদকাসক্ত ছিল।
শরণখোলা থানার ওসি সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।