প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হারিয়ে যাওয়া ছেলেকে ৩ বছর পর ফিরে পেলেন বাবা

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
হারিয়ে যাওয়া ছেলেকে ৩ বছর পর ফিরে পেলেন বাবা

Manual1 Ad Code

 

 

মাদারীপুর প্রতিনিধি:

Manual8 Ad Code

তিন বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

শনিবার রাতে ফরিদপুরের কোতোয়ালি উপজেলার বাসিন্দা সজিব মিয়ার কাছে তার হারিয়ে যাওয়া ছেলে ইদ্রিস মিয়াকে (১২) ফিরিয়ে দেয় পুলিশ। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

 

Manual7 Ad Code

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকা থেকে স্থানীয় কয়েকজন যুবক ১২ বছর বয়সী ইদ্রিস মিয়াকে থানায় নিয়ে আসেন। তারা জানান, শিশুটি উৎরাইল বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। সে তার নাম ইদ্রিস ও বাবার নাম সজিব বলে জানায়।

শিশুটির পরিচয় শনাক্তে শিবচর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে পুলিশ। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ইদ্রিস মিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

Manual3 Ad Code

 

শনিবার রাত ১০টার দিকে শিবচর থানায় পৌঁছে সজিব মিয়া তার ছেলেকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর বাবা-ছেলের এই মিলন মুহূর্তে উপস্থিত সবার চোখে জল চলে আসে।

পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ীর আনন্দ বাজার এলাকায় যাওয়ার পথে ইদ্রিস মিয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

Manual3 Ad Code

ছেলেকে ফিরে পাওয়ার পর বাবা সজিব মিয়া বলেন, ‌‘প্রায় তিন বছর আগে আমার ছেলে তার নানাবাড়ি রাজবাড়ী যাওয়ার পথে হারিয়ে যায়। এরপর কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। অবশেষে পুলিশের সহযোগিতায় ছেলেকে খুঁজে পেয়েছি।’

ছেলে ইদ্রিস মিয়া তার অনুভূতি প্রকাশ করে বলে, ‘এতদিন পর বাবাকে খুঁজে পেয়েছি। আমি খুব খুশি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। হারিয়ে যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code