প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কতা

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কতা

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। ঢাকাস্থ জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে এক বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। আবেদনকারীদের দাপ্তরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয় এতে।

Manual6 Ad Code

যৌথ সতর্কতা দেয়া দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’ এতে আরও বলা হয়,

Manual6 Ad Code

১. জালিয়াতি থেকে দূরে থাকুন

Manual4 Ad Code

কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করবেন না। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে। আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন

কোনো দূতাবাস বা মিশনের সঙ্গেই কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবিদার কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের কঠোর পরামর্শ দেয়া হচ্ছে।

৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন

Manual8 Ad Code

সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাইকৃত তথ্য এবং দাপ্তরিক মাধ্যম বা চ্যানেলের ওপর নির্ভর করুন।

‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো সবার জন্য একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code