প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মোবাইল ডাটা কেনার টাকা না পেয়ে মাকে পেটালো ছেলে

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
মোবাইল ডাটা কেনার টাকা না পেয়ে মাকে পেটালো ছেলে

Manual8 Ad Code

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোবাইল ডাটা কেনার টাকা না পেয়ে মাকে মারধরের অভিযোগ উঠেছে মো. জাবেদ (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত থেকে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে হাতে বটি নিয়ে জাবেদ তার মায়ের কাছে টাকা দাবি করছেন। একপর্যায়ে তিনি বটি দিয়ে ভয় দেখাতে দেখাতে মাকে মারধর শুরু করেন। ভিডিওতে মাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি, বটিটা আমাকে দিয়ে দে।’ এই কথার একপর্যায়ে মারধর করেন জাবেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরালের পর আলোচনায় আসা মো. জাবেদ ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. ইয়াকুবের ছেলে। তার বাবা পেশায় একজন নিরাপত্তা প্রহরী ছিলেন। প্রায় ৫ বছর আগে তিনি মারা যান। এক ভাই ও দুই বোনের মধ্যে জাবেদ পরিবারের একমাত্র ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. এনাম বলেন, জাবেদ দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত। প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন এবং টাকা না পেলে মারধরের অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে গেমে আসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code