প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
কলেজের দেয়ালে ‘গুপ্ত রাজনীতি চলবে না’ লেখা নিয়ে চাঞ্চল্য

Manual1 Ad Code

 

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গলাচিপা সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহম্মেদ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখার সহ-সভাপতি জিএম সফিক।

এ বিষয় সংবাদকর্মীদের গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত বলেন, বাংলাদেশে রাজনীতি সবাই ওপেনে করুক। ছাত্র অধিকার, চরমোনাইর সবাইকে চেনে; কিন্তু ছাত্রশিবিরের দুজনকে চেনে; কিন্তু আর কাউকে চিনে না। আমরা চাচ্ছি সবাই ওপেনে রাজনীতি করুক। গুপ্ত রাজনীতি বন্ধ হোক।

Manual3 Ad Code

গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সহ-সভাপতি জিএম সফিকুল ইসলাম জানান, গুপ্ত রাজনীতি ক্যাম্পাসে চলবে না। প্রকাশ্যে আসতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে গুপ্তভাবে কাজ করবে এটা হতে পারে না। যার যার রাজনৈতিক পরিচয় দিতে হবে।

Manual3 Ad Code

এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান বলেন, আমাদের যে গুপ্ত, ছাত্রশিবির মানে পাকিস্তানি- লিখছে, এটা ছাত্রদলের অপরাজনীতির একটা দৃষ্টান্ত। গলাচিপায় এতদিন পর্যন্ত ছাত্রদলের অবস্থান ছিল না। অবস্থান প্রমাণ করতে এগুলো করতেছে।

Manual5 Ad Code

এর আগে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান তার ফেসবুকে ছাত্রদলের ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন- ‘গলাচিপা সরকারি কলেজে প্রতিহিংসার রাজনীতির সূচনা করল ছাত্রদল। আদু ভাইদের অপপ্রচারের বিরুদ্ধে বহু আগেই বলে গিয়েছেন আল্লামা সাঈদী।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো জিল্লুর রহমান বলেন, এখনই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানাব।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code