দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার বিএসএফের, জানাল কারণ
দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার বিএসএফের, জানাল কারণ
editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
নিউজ ডেস্ক :
ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা দাবি করেছে, আত্মরক্ষার জন্য ওই দুই বাংলাদেশিকে গুলি করা হয়।
Manual4 Ad Code
বিএসএফই আবার জানিয়েছে, বাংলাদেশিরা তাদের সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। সেখানে তারা সরাসরি গুলি ছুড়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, তাদের সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে শুক্রবার রাতে দুই বাংলাদেশিকে গুলি করা হয়।
Manual5 Ad Code
সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, বাংলাদেশের ১০ থেকে ১৫ জনের একটি দল রাতের বেলা সীমান্তের বেড়া দিয়ে ভারতীয়দের কাছে মালামাল পাঠাচ্ছিল। তাদের বাধা দেওয়া হলে তারা বিএসএফ সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করে। ওই সময় কথিত আত্মরক্ষার নামে তাজা গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
নিহতদের নাম নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।
আহত অবস্থায় তাদের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
Manual6 Ad Code
বিএসএফের দাবি, গোলাগুলির ঘটনায় আহত বাংলাদেশিদের আটক করা হলে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত।
Manual2 Ad Code
ময়না তদন্ত শেষে তাদের মরদেহ বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।