স্টেশনে নারী নিয়ে ফায়ার সার্ভিস অফিসারের আপত্তিকর নাচ, ভিডিও ভাইরাল
স্টেশনে নারী নিয়ে ফায়ার সার্ভিস অফিসারের আপত্তিকর নাচ, ভিডিও ভাইরাল
editor
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
Manual1 Ad Code
Manual2 Ad Code
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত এক নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Manual7 Ad Code
ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ উদ্দিন একজন বহিরাগত নারীকে নিয়ে স্টেশনের ভেতরেই হাত ধরে ও বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শন করে নাচ-গান করছেন।
এদিকে তার এমন অপেশাদার ও নৈতিকতা বিবর্জিত আচরণে ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ জানান, তার এমন কর্মকাণ্ডের কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে।
সাতানী শ্রীবরদী মহল্লার মো. মিষ্টার মিয়া, মো. হুমায়ুন কবিরসহ একাধিক ব্যক্তি বলেন, একজন অফিসারের এমন কাজ খুবই লজ্জাজনক। তিনি পবিত্র দায়িত্ব পালন করছেন। তার বয়স ৫০ বছরের বেশি, নারী নিয়ে নাচ-গান করা খুবই দুঃখজনক। এমন অফিসারের জন্য পুরো ফায়ার সার্ভিস অফিসের বদনাম হচ্ছে। আমরা তার দ্রুত অপসারণের দাবি জানাই।
এ ঘটনায় অভিযুক্ত শ্রীবরদী উপজেলার ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. আশরাফ উদ্দিন বলেন, আমি টিকটক করার জন্য ভিডিওটি করেছিলাম। অনেকেই টিকটক করে, তাই আমিও করেছিলাম।
Manual6 Ad Code
আপনি একজন স্টেশন অফিসার হয়ে সরকারি দপ্তরের ভিতরে বহিরাগত নারীকে নিয়ে নাচ-গান করে ভিডিও ধারণ করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সন্তোষজনক জবাব তিনি পারেননি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুর ও শেরপুরের দায়িত্বে থাকা সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, একজন স্টেশন অফিসারের এমন কাজ কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।